বলাগড় লায়ন্স ক্লাবের রক্তদান উৎসব

balagarh 1

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি, হুগলি: শারদোৎসবের প্রাক্কালে বলাগড় লায়ন্স ক্লাবের উদ্যোগে রক্তদানের আনন্দে মাতোয়ারা হলেন বলাগড়ের মানুষ। সূত্রের খবর, লায়ন্স ক্লাব অফ বলাগড় বর্ষিয়ান লায়ন সদস্য তথা ডিস্ট্রিক্ট ৩২২সি১-এর প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর স্বর্গীয় লায়ন আশীষ ভট্টাচার্য স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়াজন করা হয়।

উল্লেখ্য, বর্তমান কোভিড পরিস্থিতিতে ব্লাড ব্যাঙ্কগুলি রক্ত সংকটে ভুগছে। রক্তের অভাবে বহু মানুষের চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে। আজ লায়ন্স ক্লাব অফ বলাগড়ের রক্তদানের মানবিক আহ্বানে সাড়া দিয়ে শতাধিক মানুষ রক্ত দান করলেন। সূত্রের আরও খবর, এই শিবিরে ১১০ জন রক্তদাতা রক্ত দান করেন। এর মধ্যে ৮৬ জন পুরুষ ও ২৪ জন মহিলা ছিলেন।

রক্তদানের এদিনের অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বলাগড় বিধানসভার বিধায়ক অসিম মাঝি, বিডিও সমিত সরকার, বলাগড় লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি। এই কঠিন সময়ে এই মহৎ উদ্যোগ প্রশংসনীয় উদ্যোগে রক্তদাতাদের মধ্যে রক্ত দানের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *