ফের প্রতিবাদে সরব যাদবপুরের সাংসদ মিমি

Mimi-Chakraborty

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: ফের প্রতিবাদী মিমি। নিজের প্রতিবাদী ভাবমূর্তির জন্য বরাবরই পরিচিত তিনি। এবার অর্ডার দিয়ে ছত্রাকযুক্ত খাবার পাওয়ায় মার্কিন ফুড চেন সাবওয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এই অভিনেত্রী তথা যাদবপুরের সাংসদ। জানা গিয়েছে, আজ ফের টুইটারে ফুঁসে উঠলেন নায়িকা। এবার নিশানায় মার্কিন ফুড চেন সাবওয়ে। মিমির অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর শ্যুটিংয়ের সময় ইকো-স্পেসের সাবওয়ে আউটলেট থেকে খাবার অর্ডার করেছিলেন তিনি। তবে যখন সেই অর্ডার হাতে পান, তা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় নায়িকার। যে সাবটি (সাবমেরিন স্যান্ডউইচ) তাঁকে পাঠানো হয়েছে তার উপর ছত্রাক জন্মে গিয়েছে। নিজের অভিযোগের প্রমাণ স্বরূপ বেশ কয়েটি ছবি পোস্ট করেন মিমি। সঙ্গে জুড়ে দেন নিজের অভিযোগের কপিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *