Laser-guided ATGMTechnology 

স্বদেশী লেজার গাইড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল পরীক্ষায় সফল ভারত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভারত সফলভাবে দেশীয় প্ৰযুক্তি ব্যবহার করে লেজার গাইড অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল (এটিজিএম) পরীক্ষা করেছে। এটি ডিআরডিও-র তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে প্রস্তুত করেছে। মঙ্গলবার আহমেদ নগরের আর্মার্ড কর্পস সেন্টার অ্যান্ড স্কুলের (এসিসি ও এস) কেকে রেঞ্জে এটিজিএমের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল, ঠিক তিন কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এটি সঠিকভাবে আঘাত হানে। উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টি-ট্যাঙ্ক ওয়ার হেড এটিজিএম-এ ব্যবহার করা হয়, এটি সাঁজোয়া ট্যাঙ্কগুলিও ধ্বংস করতে সক্ষম।

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) একাধিক প্রতিষ্ঠান যৌথভাবে এটি প্রস্তুত করেছে। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। এই মিসাইলটি লেজারের সাহায্যে লক্ষ্যবস্তুকে লক ও ট্র্যাক করতে পারে এবং সঠিকভাবে লক্ষ্য করতে পারে। এটি অনেক প্ল্যাটফর্ম থেকেও উৎক্ষেপণ করা যেতে পারে। বর্তমানে এটি অর্জুন ট্যাঙ্ক থেকে পরীক্ষা করা হয়েছে। এতে উচ্চ বিস্ফোরক যুক্ত অ্যান্টি ট্যাঙ্ক ওয়ার হেড ব্যবহৃত হয়েছিল। ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হওয়ায় খুশি প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

ডিআরডিও অদূর ভবিষ্যতে অস্ত্রের আমদানি হ্রাস করার জন্য অবিচ্ছিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটিজিএম ডিআরডিওর ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির আওতায় তৈরি করা হয়েছে। এটি সম্মিলিতভাবে অস্ত্র গবেষণা এবং উন্নয়ন সংস্থা (এআরডিই), পুনে, উচ্চ শক্তি গবেষণা পরীক্ষাগার (এইচইএমআরএল), এবং উপকরণ গবেষণা ও উন্নয়ন সংস্থা (আইআরডিই), দেরাদুন যৌথভাবে প্রস্তুত করেছে।

Related posts

Leave a Comment