বারাসাত পৌরসভার উদ্যোগে কৃতী ছাত্র-ছাত্রীদের সম্মানণা

Honour of Barasat Municipality

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ প্রতি বছরের মতো এবছরও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিভিন্ন শিক্ষা সংসদের অধীনে বিশেষ পারদর্শিতা দেখানো ছাত্র-ছাত্রীদের সম্মানণা দেওয়া হল বারাসাত পৌরসভার পক্ষ থেকে। ওই অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা অনুরাগী বিভিন্ন মানুষ ও সরকারী আধিকারিকরা।

ব্যাগ, স্মারক, অক্সিমিটার, মাস্ক প্রভৃতি সরঞ্জাম পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি সমাজ সচেতনতায় আগামী দিনে যাতে তাঁরা এগিয়ে আসতে পারেন, তার বার্তাও দেওয়া হয়। শিক্ষার্থীরা আগামী দিনগুলোতে এই প্রেরণা নিয়ে এগিয়ে যাওয়ার সংকল্প নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *