satellite targeted missileOthers Technology 

মহাকাশেও চীনের আগ্রাসন, হামলা রুখতে প্রস্তুতি নিচ্ছে ভারত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বিশ্বের সীমা ছাড়িয়ে যুদ্ধ এবার মহাবিশ্বেও। লাদাখের গালওয়ান দক্ষিণ চিন সাগর ও তাইওয়ান সব জায়গাতেই পিছিয়ে পড়ছে চীন। এমন পরিস্থিতিতে মহাকাশেও হামলা চালানোর পরিকল্পনা করছে চীনের মহাকাশ বিজ্ঞানীরা। ভারতের উপগ্রহতেও চীনের নজর। মার্কিন সূত্রে জানা যায়, ২০০৭ সাল থেকে অনবরত ভারতের উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ওপর আঘাত হানার চেষ্টা করে চলেছে চীন। আমেরিকার সংস্থা চায়না এরোস্পেস স্টাজিড ইনস্টিটিউটের (সিএএসআই) ১২৪ পাতার রিপোর্ট বলছে, ২০১২ সালে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে জেট প্রপালশন ল্যাবরেটরির নেটওয়ার্কে হামলা চালিয়েছিল চীন।

শত্রুপক্ষের উপগ্রহকে ধ্বংস করার প্রযুক্তি ভারতেরও রয়েছে। যাকে অ্যান্টি–স্যাটেলাইট মিসাইল প্রযুক্তি বলে। কিন্তু চীনের উপগ্রহ প্রতিরোধ প্রযুক্তি আরও উন্নতমানের। শত্রু উপগ্রহকে ধ্বংস করার পাশাপাশি রয়েছে কো–অর্বিটাল স্যাটেলাইট, ক্ষেপণাস্ত্র, জ্যামার এবং সাইবার হামলা চালানোর ক্ষমতা। ২০১৯ সালে কার্নেজি এনডোওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের রিপোর্ট বলছে, অ্যান্টি–স্যাটেলাইট প্রযুক্তি ২০০৭ সালেই তৈরি করে ফেলেছে চীন। সঙ্গে ওই প্রযুক্তিতে আরও কিছু ক্ষমতা জুড়ে দেওয়া হয়েছে। যেমন, উপগ্রহে হামলা চালানোর আগে সাইবার হামলা চালিয়ে আগে গ্রাউন্ড স্টেশনকে সম্পূর্ণ বিকল বা নিয়ন্ত্রণে নিয়ে এসে তারপর সেখান থেকেই শত্রুপক্ষের উপগ্রহকে হাতের মুঠোয় নিয়ে আসার প্রযুক্তি রয়েছে চীনের কাছে।

মাটিতে থাকা বা বাতাসে বা মহাকাশের রেডিও ফ্রিকোয়েন্সিকে নিশানা করে তথ্য চুরি করার মতো জ্যামার প্রযুক্তিও রয়েছে চীনের কাছে। মার্কিন রিপোর্ট বলছে, প্রযুক্তি আরও উন্নতমানের করে তুলতে নিয়মিত বিনিয়োগও বাড়িয়েছে চীনা সরকার। তবে ইসরো সূত্রে জানা গিয়েছে যে, চীনের মতো পাবলিক ডোমেইন স্যাটেলাইট ব্যবহার করে না ভারত। তাই হামলা হলে অনেক সময় তা বোঝা সম্ভব নয়। তবে আগামী দিনে চীনের মহাকাশ হামলা রুখতে প্রস্তুতি নিচ্ছে ইসরোও।

Related posts

Leave a Comment