partha-chatterjeeBreaking News Education 

আগামী ২ নভেম্বর থেকে শুরু স্নাতক স্তরের ক্লাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামী ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে স্নাতক স্তরের ক্লাস। উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এজন্য ইউজিসি রাজ্যের কাছে আবেদন জানিয়েছিল। এবার ইউজিসি-র সেই আবেদনকে মান্যতা দিল রাজ্য।

সূত্রের খবর, স্নাতকোত্তরের ক্ষেত্রে ১ ডিসেম্বর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নভেম্বরেই ভর্তি প্রক্রিয়াটি শুরু হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে স্নাতক স্তরে প্রথম বর্ষের ভর্তি চলছে। ২ নভেম্বর থেকে স্নাতক স্তরে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে বলেও ওই বৈঠকে সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, বাংলায় এখনও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন বন্ধ রয়েছে। গত সপ্তাহে দেশজুড়ে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ্যে আনে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে ইউজিসি সিদ্ধান্ত নিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে স্নাতক এবং স্নাতকোত্তরের প্রথম বর্ষের ক্লাস শুরু করতে হবে।

পাশাপাশি ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে ৩১ অক্টোবরের মধ্যে। এক্ষেত্রে প্রথম সিমেস্টার হবে ৮ থেকে ২৬ মার্চ এবং দ্বিতীয় সিমেস্টার ৯ থেকে ২১ আগস্ট পর্যন্ত। তবে পশ্চিমবঙ্গে ৩০ অক্টোবর স্নাতক স্তরে ভর্তির শেষ দিন হিসেবে ধার্য করা হয়েছে। স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ১ নভেম্বর থেকে।

অন্যদিকে ইউজিসি সূত্রে খবর, পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হলে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলি আলোচনার মাধ্যমে ১৮ নভেম্বর থেকে অ্যাকাডেমিক সেশন শুরু করতে পারে। সেই পরিপ্রেক্ষিতেই ১ নভেম্বর থেকেই স্নাতক স্তরের ক্লাস শুরু করার ক্ষেত্রে সহমত পোষণ করেছে রাজ্য। পাশাপাশি ২ ডিসেম্বর থেকে শুরু হবে স্নাতকোত্তরের ক্লাস।

Related posts

Leave a Comment