দক্ষিণ আফ্রিকায় অভাবের তাড়নায় বহু মানুষ ভিন্ন পেশায়

south africa

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দারিদ্র্যতা বাড়ছে। পাশাপাশি বাড়ছে কর্মহীনতাও। দক্ষিণ আফ্রিকায় পরিস্থিতি ঠিক এমনই। সূত্রের খবর, দারিদ্রতার কারণে বেড়ে চলেছে বন্যপ্রাণীর হত্যা এবং পাচার। এক্ষেত্রে জানা গিয়েছে, অভাবের তাড়নায় খেতে না পেয়ে সেখানকার মানুষ এই ধরণের পন্থা অবলম্বন করছেন। একটি সমীক্ষায় জানা গিয়েছে, দারিদ্র্য ও কর্মহীনতার কারণেই দক্ষিণ আফ্রিকায় অতিমাত্রায় বেড়ে চলেছে বন্যপ্রাণী হত্যা ও পাচারের মতো ঘটনা। সে দেশে এই অপরাধে বন্দি হয়ে রয়েছেন অনেকেই। তার মধ্যে বেশ কয়েক জনের সঙ্গে কথা বলে একটি তথ্য সামনে এসেছে। সেই তথ্য বিশ্বের সামনে তুলে ধরেছে আন্তর্জাতিক বন্যপ্রাণ সংরক্ষণ দল, এমনটাই জানা গিয়েছে।

ওই সমীক্ষায় আরও জানা যায়, অনেক রকম কারণেই দক্ষিণ আফ্রিকার মানুষ বন্যপ্রাণী হত্যা এবং পাচারমূলক ব্যবসাতে যোগ দিচ্ছেন । এর আড়ালে রয়েছে কিছুটা হলেও অমানবিক প্রবৃত্তি। তবে দারিদ্রতার কারণেই দক্ষিণ আফ্রিকায় এই সমস্যা প্রকট হচ্ছে, সেই যুক্তিতে জোর দেওয়া হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে, দুই শ্রেণির মানুষ এই অপরাধে যুক্ত হয়ে পড়ছেন । এক দল রয়েছেন জন্ম থেকেই দরিদ্র মানুষ। অপর দল যাঁরা কাজ হারিয়ে বিপদে পড়েছেন, মূলত সেই সব মানুষ এই কাজে বা পেশায় জড়িয়ে পড়ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *