সেন্ট্রাল মোটর ভেহিকল রুলসের অধীনস্থ নিয়মে বদল

bike

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার বাইক-সহ সব ধরনের গাড়িচালকের জন্য বড় সুখবর। জানা গিয়েছে, গাড়ি চালানোর জন্য তাঁদের আর কোনও নথিপত্র গাড়িতে নিয়ে ঘুরতে হবে না। এবার কাগজপত্রের ভোগান্তি থেকে মুক্তি পেতে চলেছেন গাড়ির চালকরা। সূত্রের খবর, কেন্দ্রের পক্ষ থেকে গত শনিবারই ড্রাইভিং লাইসেন্স-সহ গাড়ির যাবতীয় জরুরি নথি সংক্রান্ত বিষয়ে নতুন নিয়ম আনা হয়েছে বলে খবর। এক্ষেত্রে আগামী ১ অক্টোবর থেকেই এইসব কাগজপত্র যাচাই ও রক্ষণাবেক্ষণের কাজ হবে একটিই পোর্টালে। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স নিয়ে জটিলতা তৈরি হলেও ডিজিটাল পদ্ধতিতেই ব্যবস্থা নেওয়া যাবে।

সূত্রের আরও খবর, এই সংক্রান্ত বিষয়ে সড়ক ও পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ১৯৮৯ সালের সেন্ট্রাল মোটর ভেহিকল রুলসের অধীনস্থ নিয়মে বদল আনা হচ্ছে। আরও উন্নত পর্যবেক্ষণকে সুনিশ্চিত করতে এবার ই-চালান ব্যবস্থা কার্যকর করা হচ্ছে বলে খবর। এর ফলে দেশজুড়ে ট্রাফিক আইন বলবৎ করা অনেক সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি গাড়ির চালকদেরও নথিপত্র রাখার ভোগান্তি অনেক কমে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *