স্বাস্থ্যবিধি মেনেই ওড়িশায় অক্টোবরে খুলছে পর্যটনস্থল

Orisha Turist

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ওড়িশায় খুলে যাচ্ছে পর্যটন কেন্দ্র। এবার রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিতে চলেছে। সূত্রের খবর, করোনা পরিস্থিতির কারণে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর অক্টোবর মাস থেকে সব পর্যটনস্থল খুলে দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ওড়িশার পর্যটনমন্ত্রী জানিয়েছেন, সব স্বাস্থ্যবিধি মেনেই অক্টোবর মাস থেকে ফের খুলে দেওয়া হবে রাজ্যের সব পর্যটনস্থল। তবে অক্টোবর মাসের কোন তারিখে পর্যটন ক্ষেত্র খোলা হবে তা এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *