Robert LewandowskiSports 

ইউরোপের সেরা খেলোয়াড় নির্বাচিত লিওয়ানডস্কি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রবার্ট লিওয়ানডস্কি উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন। ইউরোপের সেরা খেলোয়াড়ের ট্রফি তুলে দেওয়া হয় লিওয়ানডস্কির হাতে। সূত্রের খবর, মোট ৪৭৭ টি ভোট পেয়েছেন ৩২ বছর বয়সি পোলিশ ফুটবলারটি।
অন্যদিকে ম্যাঞ্চেস্টার সিটির ডে-ব্রুইন পেয়েছেন ৯০টি ভোট। আর সেরা গোলরক্ষকের পুরস্কার জয়ী হলেন নুয়ের। বর্ষসেরা লড়াইয়ে তিঁনি ভোট পেয়েছেন ৬৬টি। উল্লেখ্য, বায়ার্ন মিউনিখের ষষ্ঠ চ্যাম্পিয়ন লিগ জয়ে অগ্রণী ভূমিকা ছিল লিওয়ানডস্কির।সর্বোচ ১৫টি গোল করেন তিনি। পাশাপাশি বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়েও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।
উয়েফার বর্ষসেরা ট্রফি হাতে নিয়ে লিওয়ানডস্কি জানিয়েছেন, আমি দারুন রোমাঞ্চিত। কঠোর পরিশ্রমের ফল পেলাম।

Related posts

Leave a Comment