কিংবদন্তি ফুটবলার মজিদ বাসকর হৃদরোগে আক্রান্ত

majid baskar

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তি ফুটবলার মজিদ বাস্কার। জানা গিয়েছে, ইরানের খোরামশায়ারের একটি হাসপাতালে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, গত আশির দশকে কলকাতা ময়দানের বাদশা বলা হত মজিদকে। তৎকালীন সময়ের জামশিদ নাসিরি ও মজিদ বাস্কারের জুটি ভারতীয় ফুটবলে আজও স্মরণীয়। ইস্টবেঙ্গলে ও মহমেডান স্পোর্টিংয়ের হয়ে খেলেছেন এই জুটি।

নাসিরি স্থায়ীভাবে কলকাতায় বসবাস করলেও মজিদ চলে যান ইরানে। এরপর গতবছর ইস্টবেঙ্গলের শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে তিনি ইরানের খোরামশায়ার থেকে কলকাতায় আসেন। সূত্রের আরও খবর, আজ শুক্রবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হন এই কিংবদন্তি ফুটবলার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রথমে তাঁর শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক ছিল। পরে অবশ্য চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। আপাতত তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *