পুজোয় ঢাকিদের ভিন রাজ্যে যাওয়ার জন্য পাশে থাকবে জেলা প্রশাসন

dhaki rural area

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পুজোয় ঢাকিরা ভিন রাজ্যে যেতে চাইলে এবার তাঁদের পাশে দাঁড়াতে চলেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।
সূত্রের খবর,এ বছর করোনা আবহে বায়না এলেও ট্রেন চলাচল সচল না হওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা। কিভাবে যাবেন তা বুঝে উঠতে পারছেন না ঢাকিরা। সূত্রের খবর, পুজোয় বাইরে রাজ্যে ঢাক বাজাতে যাওয়া ঢাকিদের পাশে দাঁড়াতে তৎপর পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। এক্ষেত্রে জানা গিয়েছে, যাতায়াতের ক্ষেত্রে ঢাকিরা কোনও সমস্যায় পড়লে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এমনটাই জেলা প্রশাসনের সিদ্ধান্ত। সূত্রের আরও খবর, অনেক ঢাকিরাই বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি ও মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন প্রান্তে ঢাক বাজানোর বায়না পান। পুজোর দিনগুলি তাঁদের বেশ ভালো টাকাই উপার্জন হয়।
তবে এবার করোনা আবহের কারণে বায়না পেলেও যাতায়াতের সমস্যা দেখা দিচ্ছে। উল্লেখ্য, ট্রেন চলাচল সচল না হওয়ায় কিভাবে তাঁরা তাঁদের গন্তব্যে পৌঁছাবেন তা নিয়েই সমস্যা বেড়েছে। এরফলে ঢাকিরা আর্থিক দিক দিয়ে ক্ষতির মুখে পড়বেন এমনটাই আশঙ্কা করছেন ঢাকিরা।উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ, বর্ধমানের শক্তিগড়, মন্তেশ্বর,কালনায় বেশ কয়েকটি ঢাকিদের বসবাসকারী গ্রাম রয়েছে। ওইসব এলাকার বাসিন্দারা প্রতিবছর ঢাক বাজাতে ভিন রাজ্যে যান। করোনা জনিত পরিস্থিতিতে এবার বিশেষ ট্রেনের টিকিট কিভাবে মিলবে তা নিয়েই চিন্তায় রয়েছেন ঢাকিরা। এই পরিস্থিতিতে স্থানীয় জেলাপ্রশাসন ঢাকিদের পাশে দাঁড়াবেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *