Dumdun municipalityOthers 

কলকাতা শহরকে দূষণ মুক্ত করতে বসানো হবে বায়ুশোধন যন্ত্র

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লকডাউন উঠে গিয়ে আনলক প্রক্রিয়া শুরু হতেই বাড়ছে বাতাসে দূষণের পরিমান। করোনা আবহে লকডাউন চলাকালীন পরিবেশ দূষণ ছিল না বললেই চলে। আবার আনলক শুরু হতেই কমে যাওয়া দূষণের পরিমান বাড়তে চলেছে। সূত্রের খবর, এই দূষণের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেতে উদ্যোগ গ্রহণ করেছে দক্ষিণ দমদম পুরসভা। এক্ষেত্রে বলা হয়েছে লকডাউনের সময় রাস্তায় গাড়ি যেমন বন্ধ ছিল তার পাশাপাশি কল-কারখানাগুলিও বন্ধ ছিল। ফলে বায়ুতে দূষণের মাত্রা অনেক কমে যায়। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় খুলতে শুরু করেছে বাজার-হাট, কল-কারখানা এবং সরকারি-বেসরকারি সমস্ত অফিস। অন্যদিকে করোনা আবহে ট্রেন বন্ধ থাকায় রাস্তায় বেড়েছে বাইক আরোহীর সংখ্যাও। এছাড়াও ব্যক্তিগত গাড়ি বা ভাড়া করা গাড়ি করেও সরকারি-বেসরকারি কর্মীরা অফিস যাতায়াত করছে।

সূত্রের আরও খবর, শহরকে বায়ুদূষণের হাত থেকে বাঁচাতে বসানো হচ্ছে আউটডোর এয়ার পলিউশন কন্ট্রোলার ইউনিট। দক্ষিণ দমদম পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, জনবহুল এলাকায় মোট ১০টি মেশিন বসানো হবে। মেশিন প্রতি খরচ হবে ১ লক্ষ ৬০হাজার টাকা। ইতিমধ্যে এলাকাগুলিতে মেশিন বসানোর কাজ শুরু করা হয়েছে। এই বায়ুশোধন যন্ত্রের মধ্যে ৬০ফিট সংলগ্ন অংশের মধ্যে মেশিনটি দূষিত বাতাসকে পরিশোধিত করতে পারবে। এই মেশিনের দ্বারা ৩০ শতাংশ পর্যন্ত দূষণের মাত্রা কমতে পারে বলে জানিয়েছে পুরসভা।

Related posts

Leave a Comment