গাছের জীবন বিপন্ন হচ্ছে অবৈজ্ঞানিক সৌন্দর্যায়নে

Safer Tree

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সৌন্দর্যায়ন করার ক্ষেত্রে আকছার ফুটপাত বা পার্কের ভিতরে গাছের গুঁড়ির চারপাশ সিমেন্ট দিয়ে ঢালাই করে বাঁধিয়ে দেওয়ায় চল সর্বত্র রয়েছে। এইসব ক্ষেত্রে গাছের জীবন কতটা বিপন্ন হয়েছে তার প্রমাণ কলকাতা শহরে পাওয়া গিয়েছে। একই অবস্থা হাওড়া জেলার ক্ষেত্রেও। স্থানীয় সূত্রের খবর, প্রায় ৩০ কোটি টাকা খরচ করে হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম চত্বরে সৌন্দর্যায়ন করে হাওড়া পুরসভা। এক্ষেত্রে ফুটপাত তৈরি করার সময় গোটা স্টেডিয়াম ঘিরে থাকা অনেক গাছ কংক্রিট করে বাঁধিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রের আরও খবর, কয়েকটি বড় বড় বট, অশ্বত্থ, পিপুলের চারপাশ কংক্রিট করে দেওয়া হয়। এরপর আম্ফানের তাণ্ডব বয়ে চলে। বিধ্বংসী ওই ঝড়ের পর দেখা যায়, বহু গাছ কংক্রিট, পেভার ব্লক ফাটিয়ে উপড়ে পড়েছে। যার মধ্যে অনেক গাছই ৮ থেকে ১০ ফুট চওড়া। অন্যদিকে দেখা গিয়েছে, যেসব গাছগুলি মাঠের ভিতরে মাটিতে জন্মেছিল সেগুলির কোনও ক্ষয়-ক্ষতি হয়নি। এক্ষেত্রে উদ্ভিদ বিজ্ঞানীদের বক্তব্য, সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে গাছের গোড়ার চারদিকে কংক্রিট বা পেভার ব্লক বসিয়ে দেওয়ায় গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়েছে। ভূগর্ভেও জল প্রবেশ করতে পারছে না। গাছ চওড়ায় বড় হতে না পারলেও লম্বায় বড় হচ্ছে। এক্ষেত্রে সামান্য ঝড় হলেই নিজের শরীরের ভারসাম্য রাখতে পারছে না। গোড়ার মাটি আলগা হতেই ভেঙে পড়ছে গাছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *