SensexOthers 

৪০ হাজারের ঘরে পা রেখেছে সেনসেক্স

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সাড়ে ৮ মাস পর আবারও ৪০ হাজারের ঘরে পা রেখেছে সেনসেক্স। সূত্রের খবর, ওই সূচক ৩০৩.৭২ পয়েন্ট বেড়ে ৪০,১৮২.৬৭ অঙ্কে শেষ হয়। নিফটি ৯৫.৭৫ পয়েন্ট বেড়ে থিতু হয় ১১,৮৩৪.৬০ অঙ্কে। এই নিয়ে টানা ৬ দিন ভারতীয় শেয়ার বাজার বেড়েছে। বিশেষজ্ঞরা এ বিষয়ে জানিয়েছেন, টিসিএস-এর দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফল ও শেয়ার কিনে ফেরানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বাজার। পাশাপাশি বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিও টানা শেয়ার কিনে চলেছে বলে খবর। ডলারের নিরিখে টাকার দামও বেড়েছে বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment