ডিসেম্বর থেকে ২৪ ঘন্টাই মিলবে আরটিজিএস পরিষেবা

RBI

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বড় ঘোষণা শীর্ষ ব্যাঙ্কের। জানা গিয়েছে, আগামী ডিসেম্বর মাস থেকে বড় অঙ্কের টাকার লেনদেন করার জন্য আর নির্ভর করতে হবে না ব্যাঙ্ক খোলা ও বন্ধের উপর। সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে গ্রাহকদের সপ্তাহের প্রতিদিন ২৪ ঘন্টাই আরটিজিএস পরিষেবা মিলবে।

গত বছর থেকেই নেফট পরিষেবা ২৪ ঘণ্টা করে দেয় রিজার্ভ ব্যাঙ্ক। এবার আরটিজিএসের ক্ষেত্রেও এই পরিষেবা চালু হল। শীর্ষ ব্যাঙ্ক সূত্রে খবর, গ্রাহকরা আগামী ডিসেম্বর মাস থেকে আরটিজিএসের মাধ্যমে এই ফান্ড ট্রান্সফারের পরিষেবা পাবেন। এক্ষেত্রে ন্যূনতম ২ লক্ষ টাকা স্থানান্তর করা যাবে।

উল্লেখ্য, একাধিক উপায়ে টাকা লেনদেন উপায় আছে। যেমন-নেফট, আইএমপিএস ইত্যাদি। এক্ষেত্রে এগুলির জন্য বেশি চার্জ দিতে হয় গ্রাহকদের। আরটিজিএসের মাধ্যমেই টাকা সবচেয়ে দ্রুত লেনদেন করা সম্ভব। নেফটের মাধ্যমে টাকা পাঠালে তা রিয়েল টাইমে ট্রান্সফার হয় না ৷ এর জন্য বেশ কিছুটা সময় লেগে যায়। অন্যদিকে আরটিজিএস-এর মাধ্যমে টাকা পাঠালে তা রিয়েল টাইমে ট্রান্সফার হয়ে যায়। এবার থেকে সেই সুযোগই পেতে চলেছেন গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *