Local Train-1Others 

লোকাল ট্রেন পরিষেবা চালু করার দাবি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লোকাল ট্রেন চালু করতে চিঠি মুখ্যমন্ত্রীকে। সূত্রের খবর, স্বাস্থ্যবিধি মেনে কলকাতায় মেট্রো পরিষেবা চালু হয়েছে। এবার লোকাল ট্রেন পরিষেবা চালু করার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছে বাম ও কংগ্রেসের পক্ষ থেকে। এক্ষেত্রে আরও জানা যায়, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী দাবি করেছেন, লোকাল ট্রেন চালু করার বিষয়ে রাজ্য সরকার রেলের সঙ্গে আলোচনায় বসুক। সূত্রের আরও খবর, মুখ্যমন্ত্রীকে পাঠানো ওই চিঠিতে দুই বিরোধী নেতা জানিয়েছেন, অফিস-কাছারি ও বাজার-হাট সবই খোলা রয়েছে। ট্রেন নেই বলেও বাসে উপচে পড়া ভিড় হচ্ছে। এমনকী ভাড়াও বেশি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে আরও বলা হয়, অটো-টোটোর ক্ষেত্রে সমদূরত্বে ভাড়া বেড়ে গিয়েছে। পরিবহণের অপ্রতুলতার জন্য ভিড় ও ব্যয় দুই-ই বেড়ে গিয়েছে। ওই চিঠিতে তাঁদের আরও বক্তব্য, মধ্যবিত্ত, গরিব ও দৈনিক কাজের উপরে নির্ভরশীল মানুষের অনেককেই কাজের ক্ষেত্র থেকে দূরে থাকতে হচ্ছে। লোকাল ট্রেন চলা নিয়ে স্টেশনে স্টেশনে বিক্ষোভও বাড়ছে। মেট্রোর মতোই সব শাখায় লোকাল ট্রেন চালানোর জন্য রেলের সঙ্গে রাজ্যের আলোচনার দাবিও জানানো হয়েছে।

Related posts

Leave a Comment