জয়ে ফিরলো ধোনির চেন্নাই

Chennai Super King

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ হায়দ্রাবাদকে হারিয়ে এবার জয়ে ফিরল চেন্নাই। শেন ওয়াটসন ও অম্বাতি রায়াডু দুরন্ত ব্যাটিং করলেন। এই জুটির উপর ভরসা করেই ২০ রানে চেন্নাই জয়ের পথে এগিয়ে গেল। অন্যদিকে সিএসকে টসে জিতে মাঠে নেমেই ৬ উইকেটে ১৬৭ রান তোলে। তবে চেন্নাইয়ের শুরুর দিকটা ভালো ছিল না। জানা গিয়েছে, ফাফ ডু প্লেসি মাঠে নেমেই ডাগ আউট হয়ে যান। তিনি প্রথম থেকেই ভালো খেলছিলেন। এদিকে মঙ্গলবার ওপেন করতে পাঠানো হয় স্যাম কুরানকে। তবে সন্দীপ শর্মার বলে মাত্র ৩১ রানে মাঠ ছেড়ে যেতে হয়।
এরপর মাঠে নেমে শেন ওয়াটসন ও অম্বাতি রায়াডু এই দুই ক্রিকেটার মোট ৮১ রান করেন। তবে ওয়াটসন আউট হতেই রানের গতি কমে আসে। এরপর মাঠে আসেন অধিনায়ক ধোনি। তাঁর সংগ্রহ ২১ রান। বেয়ারস্টো (২৩), রবীন্দ্র জাদেজা ১০ বলে ২৫ রান করেন। তবে শেষ দিকে কেন উইলিয়ামসন ৫৭ রান করেছেন । শেষপর্যন্ত হায়দ্রাবাদ ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *