জন্ম-মৃত্যুর নথিবদ্ধকরণে আধার ব্যবহার আবশ্যিক নয়

Aadhar Card-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারত সরকারের রেজিস্ট্রার জেনারেল জন্ম ও মৃত্যুর নথিবদ্ধকরণের সময়ে আধার আবশ্যিক নয় বলে জানিয়েছে। সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের এক বাসিন্দা অনিলকুমার রাজাগিরি তথ্যের অধিকার আইনের অধীনে জানতে চেয়েছেন মৃত্যুর নথিবদ্ধকরণের সময়ে আধার আবশ্যিক বলে বিবেচিত হবে কিনা। এর প্রত্যুত্তরে রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ২০১৯ সালের ৩ এপ্রিল জারি করা এক নির্দেশিকার বিষয় উল্লেখ করা হয়েছে। সূত্রের আরও খবর, ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, জন্ম-মৃত্যুর নথিবদ্ধকরণ ১৯৬৯ সালের জন্ম-মৃত্যু নথিবদ্ধকরণ আইন মেনে করা হয়। এ বিষয়ে বলা হয়, কোনও ব্যক্তির পরিচয় জানাতে আধার ব্যবহারের নির্দেশ নেই। জন্ম-মৃত্যুর নথিবদ্ধকরণের জন্য আধার ব্যবহার আবশ্যিক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *