Spacial Thali 1Lifestyle Others 

গ্ৰামোন্নয়ণ দপ্তরের উদ্যোগে এবার পুজো স্পেশাল ব্যাঞ্জন শহরবাসীর দোরগোড়ায়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রাজ্যের গ্ৰামোন্নয়ণ দপ্তর এবার পুজোয় এক অভিনব ব্যবস্থা নিতে চলেছে। শহরবাসী গৃহিণীদের পুজোর কটা দিন স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে এবার নানা পদের পুজোর বিশেষ বিশেষ ব্যঞ্জন পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন রাজ্য সরকারের এই সংস্থা। ষষ্টি থেকে দশমী পর্যন্ত বাঙালি আহারের নিশ্চয়তা পাওয়া যাবে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, থালিতে মিলবে নানা পদের ব্যঞ্জন ও মিষ্টান্ন। নারকেল কোরা দিয়ে ছোলার ডাল ও অন্যান্য নিরামিষ পদ। তাছাড়া আমিষ আহারও উপলব্ধ থাকবে। এরমধ্যে রয়েছে বাসন্তী পোলাও, ইলিশ বাহারি, ক্রিম চিকেন ইত্যাদি। লুচি, পায়েস, চাটনি ও রসগোল্লা তো থাকছেই।

মোটামুটি প্রতিদিন আট রকমের থালি পাওয়া যাবে। সর্বোচ্চ খরচ থালি প্রতি ৩০০ টাকা ধার্য করা হয়েছে। হোয়াটস অ্যাপের মাধ্যমে অর্ডার করলেই বাড়ির দরজায় পৌঁছে যাবে আপনার সাধের থালি। শুধু বাড়িতে পৌঁছনো নয়, জানা গিয়েছে শহরের বেশ কিছু পুজোমণ্ডপেও স্টল খোলা হবে উদ্যোক্তাদের পক্ষ থেকে। করোনা আবহে অনেকেই এবার পুজোয় নাও বেড়তে পারেন। এই ভাবনা থেকেই রাজ্যের গ্রাম উন্নয়ন দপ্তরের কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভলপমেন্ট কর্পোরেশন (সিএডিসি) শহর বাসীর দোরগোড়ায় পুজোর খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রাথমিক পর্যায়ে দুর্গা পুজোয় এই পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবা হয়েছে। পরে সাফল্য পাওয়া গেলে ভাইফোঁটা পর্যন্ত এই প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা যায়।

Related posts

Leave a Comment