৫০ বছরে পা দিলেন ভারতের কিংবদন্তি স্পিনার কুম্বলে

anil and cricket

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:৫০ বছরে পা দিলেন অনিল কুম্বলে। ভারতের কিংবদন্তি স্পিনার হলেন কুম্বলে। ১৯৭০ সালের ১৭ অক্টোবর তাঁর জন্ম। পরিসংখ্যানের বিচারে তিনিই ভারতের সর্বকালের সেরা বোলার। আর্ন্তজাতিক ক্রিকেটে মোট ৯৫৬টি উইকেট রয়েছে তাঁর। পাশাপাশি ৬১৯টি টেস্ট উইকেট রয়েছে। আবার ৩৩৭টি ওয়ান-ডে উইকেটও অনিলের কব্জায়। অন্যদিকে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তিও তাঁর দখলে। সেদিন ব্যাট করে ভারত তুলেছিল ৫০ ওভারে ২২৫ রান। সহজ টার্গেট নিয়ে দারুন খেলছিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। ১ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা ৫৭ রান তুলেছেন। এরপর শুরু হল কুম্বলে ম্যাজিক। ৬.১ ওভারে মাত্র ১২ রান দিয়ে ক্যারিবিয়ানদের ৬ উইকেট তুলে নিলেন স্পিনার কুম্বলে। ১২৩ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যান অফ দ্য ম্যাচ হন অনিল কুম্বলে।
তাঁর কেরিয়ারে আরও এক ঘটনা- ৩৩ রানে ৫ উইকেট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান-ডে ম্যাচে। ওয়েলিংটনে ১৯৯৩-৯৪ মরশুম। প্রথমে ব্যাট করে ভারত তুলে ছিল ২৫৬ রান। রুদ্ধশ্বাস সেই ম্যাচ শেষ পর্যন্ত কুম্বলের দাপটে ১২ রানে জয়ী হয় ভারত। ৫ উইকেট নেওয়া ছাড়াও কুম্বলে মাত্র ৩.৩০ ইকোনমি রেটে বল করে কিউয়িদের আটকে রেখেছিলেন।ম্যান অফ দ্য ম্যাচ তিনিই হয়েছিলেন।
আবার ৬৯ রানে ৪ এবং ৫৯ রানে ৭ উইকেট নেওয়ার নজির রয়েছে কুম্বলের। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে এই সাফল্য রয়েছে তাঁর। লখনৌতে ১৯৯৪ সালে টেস্টেই প্রথম কুম্বলে এক ম্যাচে দশ বা তার বেশি উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে ৪টি এবং দ্বিতীয় ইনিংসে ৭টি উইকেট নিয়ে ভারতকে জয়ী করেন অনিল। ম্যান অফ দ্য ম্যাচও হন । তাঁর ৭৫ রানে ৪ এবং ৭৪ রানে ১০ উইকেট। অবিস্মরণীয় ছিল সেই দিল্লি টেস্ট। ম্যাচ ছিল ভারত বনাম পাকিস্তানের। ১৯৯৯ সাল ছিল কুম্বলের কেরিয়ারের বিশেষ দিন। বিশ্ব ক্রিকেটেও সেটি ছিল সেরা মূহুর্ত।একটি টেস্টের সেকেন্ড ইনিংসে একাই পাকিস্তানের সবকটি উইকেট তুলে নিয়ে নজির গড়েছিলেন অনিল কুম্বলে। জিম লেকারের পর দ্বিতীয় বোলার হিসেবে ক্রিকেটের ইতিহাসে ইনিংসে ১০ উইকেট পান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *