স্নাতকোত্তর স্তরে ভর্তির ক্ষেত্রে মেধাই বিবেচ্য

Kolkata University

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মেধার ভিত্তিতে ভর্তি। সূত্রের খবর, কলকাতা ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির ক্ষেত্রে কোনও ভর্তির পরীক্ষা নেওয়া হবে না বলে জানানো হয়েছে। এক্ষেত্রে মেধার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। দুটি বিশ্ববিদ্যালয়ই ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে বলেও খবর। সূত্রের আরও খবর, স্নাতক স্তরের মতো এক্ষেত্রেও পড়ুয়ারা অনলাইনে আবেদন করতে পারবেন। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ৮০ শতাংশ নিজেদের পড়ুয়া ও ২০ শতাংশ অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে বলে জানা যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২ নভেম্বর। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে স্নাতকোত্তরের বিভিন্ন বিষয় পড়ানো হয়ে থাকে, সেখানেও একই সঙ্গে ভর্তি প্রক্রিয়া চলবে বলেও জানানো হয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, ৮০ শতাংশ নিজেদের পড়ুয়া ভর্তির প্রক্রিয়া প্রেসিডেন্সি শুরু করেছে। পরবর্তীতে অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ২০ শতাংশ আসনে ভর্তি নেওয়া হবে। আবার কলকাতা বিশ্ববিদ্যালয় নিজেদের এবং অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া একই সঙ্গে শুরু করবে বলেও জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *