kashful and bangladesEntertainment Others 

দুর্গোৎসবের আনন্দে মাততে চলেছে ওপার বাংলার মানুষ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:করোনা পরিস্থিতি সামলে বাংলাদেশে পুজোর আয়োজন চলছে। এবারের পুজো ভিন্ন রকম আবহে হচ্ছে ৷ আকাশে-বাতাসে পুজোর অনুভূতি থাকলেও ভয়-ভীতি থেকেই যাচ্ছে। কাশবনে কাশফুল মাথা দোলালেও মনের মধ্যে করোনা আতঙ্ক গ্রাস করছে। সূত্রের খবর,এপার বাংলা থেকে ওপার বাংলা সব জায়গাতেই পুজোর সঙ্গে মিশে রয়েছে করোনা ভীতি। তবে করোনা বিধি নিষেধ মেনেই বাংলাদেশে দুর্গাপুজোর আয়োজন চলছে ৷
ভারত সীমান্তের ওপারে বাংলাদেশেও পুজো প্যান্ডেল তৈরি শুরু গিয়েছে বলে খবর ৷ প্রতিমার গায়েও শেষ পর্বের রঙ দেওয়া হয়েছে ৷ পুজোর সঙ্গে যুক্ত মানুষরা ব্যস্ত হয়ে উঠেছেন ৷ সূত্রের আরও খবর, বিগত বছরে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে মোট পুজোর সংখ্যা ছিল প্রায় ২৪০টি। এ বছর সামান্য কমেছে বলে জানা যায় ৷ আবার চট্টগ্রামে এ বছর পুজোর সংখ্যা বেড়েছে বলে খবর।পাশাপাশি দিনাজপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল,মৌলভীবাজার, খুলনা ও ফরিদপুরে দুর্গাপুজো হচ্ছে। তবে বাংলাদেশে সর্বমোট পুজোর সংখ্যা এখনও পাওয়া যায়নি। করোনা বিধি ও সামাজিক দূরত্ব মেনে পুজো হবে এপাড় বাংলার মতো ওপার বাংলাতেও। এই উৎসবের আনন্দে মাততে চলেছেন দুই বাংলার মানুষ।

Related posts

Leave a Comment