sunrise 4Lifestyle Others 

সুপ্রভাত (পুজোর আর মাত্র ০১ অপেক্ষা )

আজ: বুধবার; ০৪ কার্তিক ১৪২৭; ইঃ ২১ সেপ্টেম্বর ২০২০
আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা দিবস
জন্মদিন: আলফ্রেড নোবেল
তিথি: শুক্ল পঞ্চমী, জ্যেষ্ঠা নক্ষত্র
জন্মরাশি: বৃশ্চিক
সূর্যোদয়: ০৫:৩৯, সূর্যাস্ত ০৫:০২

এবার ঘরে কোনও দুর্গাঠাকুরের মূর্তি বা ছবির সামনে এই মন্ত্র উচ্চারণ করে মায়ের পুষ্পাঞ্জলি নিজের ঘরেই দিয়ে দিও সবাই।🙏🙏

অষ্টমী :-

১) আত্মশুদ্ধি

বাঁ হাতে জল নিয়ে ডান হাতের সমস্ত আঙ্গুলের অগ্রভাগ বাঁ হাতের জলে ডুবিয়ে মুখে 3 বার ছিটাতে হয় |
নমঃ বিষ্ণুঃ নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণ্

২) হাত জোড় করে –

নমঃ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতো হপি বা | যঃ স্মরেত্ পুন্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তরঃ শুচিঃ ||

৩) পুষ্প ও বিল্বপত্র হাতে নিয়ে

প্রথম বার ::
নমঃ মহিষগ্নি মহামায়ে চামুন্ডে মুন্ডমালিনি | আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমোস্তুতে ||
এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ||

দ্বিতীয় বার ::
নমঃ আয়ুর্দ্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতি দেহি মে | পুত্রান্ দেহি ধনং দেহি সর্ব্বান্ কামাশ্চ দেহি মে ||
এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ||

তৃতীয় বার ::
হর পাপং হর ক্লেশং হর শোকং হরাসুখম্ | হর রোগং হর ক্ষোভং হর মারীং হরপ্রিয়ে ।।
এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ||

  • প্রণাম মন্ত্র :-
    জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী | দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তু তে ||
    নমঃ সৃষ্টিস্তিতিবিনাশানাং শক্তিভূতে সনাতনি | গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোস্তু তে ||
    নমঃ শরণাগতদীনার্ত পরিত্রাণপরায়ণে | সর্বস্যাতিহরে দেবী নারায়ণি নমোস্তু তে || (সংগৃহীত)

কলকাতা ও তার পার্শবর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস
দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ডি:সে: ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ডি:সে:
বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ: ৮৮%
বায়ু প্রবাহের সর্বোচ্ছ গতি: ১৮কিঃমিঃ/ঘন্টা
রৌদ্রোজ্জ্বল আকাশ; হালকা মেঘাচ্ছন্ন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।

Related posts

Leave a Comment