salt lake FD BlockAccident Others 

সল্টলেক এফ-ডি ব্লকে পুজো প্যান্ডেলে আগুন

কাজকেরিয়ার আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সল্টলেক এফ-ডি ব্লকের পুজো প্যান্ডেলে আজ সকাল ৬.২০ মিনিট নাগাদ হঠাৎ আগুন লেগে যায়। তড়িঘড়ি বিধাননগর দক্ষিণ থানায় খবর দেওয়া হয়। পাশাপাশি দমকলকেও খবর পৌঁছে যায়।

স্থানীয় সূত্রের খবর, ঘটনাস্থলে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ও দমকলের ২টি ইঞ্জিন আসে। আগুন নেভানোর কাজ করে। তবে কি কারণে এই আগুন লেগেছে তা জানার চেষ্টা করছে দমকল আধিকারিকেরা। প্যান্ডেলের ভিতরে থাকা প্রতিমা আগুনে ভস্মীভূত হয়েছে বলে খবর।

Related posts

Leave a Comment