ছুটির আমেজে লকডাউন পর্ব কাটিয়ে আবারও চাঙ্গা শৈলশহর

kalingpong and turist

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:পুজোর ছুটির আমেজে লকডাউন পর্ব কাটিয়ে আবারও চাঙ্গা শৈলশহর। সূত্রের খবর,পাহাড়বাসীরা মনে করছেন নভেম্বর থেকে ব্যবসা অনেকটা স্বাভাবিক হবে। করোনা পরিস্থিতির কথা বিবেচনায় রেখে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
করোনা আতঙ্ক দূরে সরিয়ে পাহাড়ে পা রাখলেন পর্যটকরা। খরস্রোতা তিস্তার পাশে পাহাড়ি শহর কালিম্পঙে ভিড় দেখা গেল । অনেকটাই স্বস্তি ফিরলো পর্যটন শিল্পের সঙ্গে জড়িত মানুষদের। আকাশের কোলে মেঘেদের ভিড়। ঘুম ভাঙা পাখিদের ডাক।সবুজের মেলায় এক অন্য অনুভূতি। করোনা কালের সেই মন খারাপের দিনগুলির অবসান হতে চলেছে। পর্যটকদের আনাগোনায় ফের ঘুরে দাঁড়াতে চাইছে কালিম্পং। করোনা আবহে কলকাতায় পুজোর ভিড় এড়ানোর জন্য ভ্রমণপ্রিয় মানুষ হাজির পাহাড়ে। শুনশান কালিম্পং স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের অভিবাদন জানাতে তৈরি। সূত্রের আরও খবর,কালিম্পং-এ যাওয়ার পথে কালিঝোরায় পর্যটকদের স্ক্রিনিংনেওয়া হচ্ছে ৷এমনকী গাড়িতে নির্দিষ্ট সংখ্যক পর্যটক তোলাও হচ্ছে ৷ আবার প্রতিটি হোটেলে প্রবেশের সময়ে স্ক্রিনিং চলছে ৷ হোটেলও স্যানিটাইজ করা হচ্ছে প্রতিদিন ৷ স্থানীয় হোটেল ব্যবসায়ীরা জানিয়েছেন, অন্যবছরের তুলনায় পর্যটকের সংখ্যা অনেক কম। সাত মাসের বন্দিদশা কাটিয়ে স্বমহিমায় ফিরতে চলেছে পাহাড়। সবুজের মাঝে ফিরে খুশি পর্যটকরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *