IOCL PipelineOthers 

৪৮২ অ্যাপ্রেন্টিস নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, টি অ্যান্ড আই, ডিইও ইত্যাদি ট্রেডে মোট ৪৮২ আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পাইপলাইন ডিভিশন।

ইস্টার্ন রিজিয়নে মোট আসন ১২৯টি। এরমধ্যে– পশ্চিমবঙ্গে: মোট আসন ৪৪টি। যে সব ট্রেডে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে – মেকানিক্যাল (আসন ১২), ইলেক্ট্রিক্যাল (আসন ১২), টি অ্যান্ড আই (আসন ১২), হিউম্যান রিসোর্স (আসন ২), অ্যাকাউন্টস/ ফিনান্স (আসন ৩) এবং ডেটা এন্ট্রি অপারেটর (আসন ৩)। অসমে: মোট আসন ৩১টি। যে সব ট্রেডে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে – মেকানিক্যাল (আসন ৯), ইলেক্ট্রিক্যাল (আসন ৯), টি অ্যান্ড আই (আসন ৯), হিউম্যান রিসোর্স (আসন ২) এবং অ্যাকাউন্টস/ ফিনান্স (আসন ২)। বিহারে: মোট আসন ৩৬টি। যে সব ট্রেডে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে – মেকানিক্যাল (আসন ৯), ইলেক্ট্রিক্যাল (আসন ৯), টি অ্যান্ড আই (আসন ৯), হিউম্যান রিসোর্স (আসন ৩), অ্যাকাউন্টস/ ফিনান্স (আসন ৩) এবং ডেমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর (আসন ৩)। উত্তর প্রদেশে: মোট আসন ১৮টি। যে সব ট্রেডে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে – মেকানিক্যাল (আসন ৬), ইলেক্ট্রিক্যাল (আসন ৬) এবংটি অ্যান্ড আই (আসন ৬)।

এছাড়া ওয়েস্টার্ন রিজিয়নেরগুজরাটে: মোট আসন ৯০টি, রাজস্থানে: মোট আসন ৪৬টি। সাউথ ইস্টার্ন রিজিয়নেরওড়িশায়: মোট আসন ৫১টি, ছত্তিশগড়ে: মোট আসন ৬টি এবং ঝাড়খণ্ডে: ৩টি। নর্দার্ন রিজিয়নেরহরিয়ানায়: মোট আসন ৪৩টি, পাঞ্জাবে: ১৬টি, দিল্লিতে: আসন ২১টি, উত্তর প্রদেশে: ২৪টি, উত্তরাখণ্ডে: আসন ৬টি, রাজস্থানে: আসন ৩টি, হিমাচল প্রদেশে: আসন ৩টি। সাদার্ন রিজিয়নেরতামিলনাড়ুতে: আসন ৩২টি, কর্নাটকে: ৩টি, অন্ধ্রপ্রদেশে: ৬টি।

শিক্ষাগত যোগ্যতা: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – সংশ্লিষ্ট ট্রেড/ ডিসিপ্লিনে ৩ বছরের পুরো সময়ের (অথবা অন্তত ১ বছরের আইটিআই/ ১০+২ পাশের পর ল্যাটারাল এন্ট্রিতে ২ বছরের) ডিপ্লোমাধারী হতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস – সংশ্লিষ্ট বিষয়ে পুরো সময়ের স্বীকৃত গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার অ্যাপ্রেন্টিস) – উচ্চমাধ্যমিক/ সমতুল (গ্র্যাজুয়েট নয়) পাশ হতে হবে। ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর (স্কিল সার্টিফিকেট হোল্ডার) – উচ্চমাধ্যমিক/ সমতুল (গ্র্যাজুয়েট নয়) পাশ হতে হবে। সঙ্গে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর -এর স্কিল সার্টি ফিকেট থাকতে হবে।

এছাড়া প্রার্থীদের ইন্ডিয়ান অয়েলের প্রি-এনগেজমেন্ট মেডিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী শারীরিকভাবে সুস্থ হতে হবে। মেডিক্যাল স্ট্যান্ডার্ড সম্পর্কে জানতে পারবেন নীচে বলা ওয়েবসাইটে।

ডেটা এন্ট্রি অপারেটর এবং ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর ট্রেডের ক্ষেত্রে ট্রেনিংয়ের মেয়াদ ১৫ মাস। বাকি সব ট্রেডের ক্ষেত্রে ১২ মাস।

শিক্ষাগত যোগ্যতা অর্জন সম্পূর্ণ হয়ে থাকতে হবে ৩০ অক্টোবর, ২০২০-র মধ্যে। ৩০-১০-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর এবং তফশিলি-প্রতিবন্ধীরা ১৫ ও ওবিসি-প্রতিবন্ধারী ১৩ বছর বয়সের ছাড় পাবেন।

ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন অ্যাপরেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১/ ১৯৭৩/ অ্যাপ্রেন্টিসেস রুলস ১৯৯২ অনুযায়ী।

প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় থাকবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপ ১০০টি প্রশ্ন। প্রতি প্রশ্নে ১ নম্বর। উত্তর সঠিক হলে পাবেন ১ নম্বর। কোনও নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। পরীক্ষার সময় সঙ্গে নিয়ে যেতে হবে সচিত্র পরিচয়পত্র, অ্যাডমিট কার্ড, যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি ও সেসবের ১ সেট স্ব-প্রত্যয়িত জেরক্স ইত্যাদি। অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন http://plis.indianoilpipelines.in ওয়েবসাইট থেকে।

অনলাইন দরখাস্ত পূরণের আগে অনলাইন পোর্টালে নিজেকে রেজিস্টার করতে হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসরা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম (এন এ টি এস) পোর্টালে রেজিস্টার করবেন। ট্রেড অ্যাপ্রেন্টিসরা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল (এন এস ডি সি) পোর্টালে রেজিস্টার করবেন। রেজিস্ট্রশন সফল হলে একটি রেজিস্ট্রশন নম্বর পাবেন। পরে ওপরে বলা ইন্ডিয়ান অয়েল পাইপলাইন পোর্টালে দরখাস্তের ফর্ম পূরণ করার সময় এটি লাগবে। দরখাস্ত করতে হবে ৪ থেকে ২২ নভেম্বরের মধ্যে। অনলাইন দরখাস্ত করার জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। দরখাস্ত করার আগে পাসপোর্ট মাপের রঙিন ছবি স্ক্যান করে রাখবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। বিজ্ঞপ্তি নং PL/HR/ESTB/APPR-2020.

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

এনএটিএস পোর্টালে রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: এখানে

এনএসডিসি পোর্টালে রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment