চাষিদের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়া শুরু

Paddy Crops-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য সরকার খরিফ মরশুমে চাষিদের কাছ থেকে ধান কেনা শুরু করেছে। প্রশাসনিক সূত্রের খবর, বারাসতের বামনগাছির কিষাণ মান্ডিতে এর সূচনা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রশাসনিক সূত্রের আরও খবর, রাজ্যের প্রায় ৫৫০টি জায়গায় ধান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। এক্ষেত্রে জানা গিয়েছে, ফড়ে এবং দুর্নীতি এড়াতে নগদ টাকায় লেনদেন হচ্ছে না। আবার করোনা সংক্রমণ এড়াতে চেকের ব্যবস্থাও থাকছে না। সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। অন্যদিকে খাদ্য দফতর সূত্রের খবর, এই মরশুমে প্রায় ১২০০টি জায়গা থেকে ৫২ লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *