তথ্য-প্রযুক্তি নির্ভর পরিষেবা-বিধি শিথিল করল কেন্দ্র

Information Technology

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা সংক্রমণ এড়ানোর জন্য বিভিন্ন ক্ষেত্রে কর্মচারীরা বাড়িতেই কাজ করছেন। সূত্রের খবর, বিশেষ করে তথ্য-প্রযুক্তি নির্ভর পরিষেবা ও বিপিও-র ক্ষেত্রে তা আরও বেশি পরিমাণে। বর্তমান অবস্থায় এই দুই ক্ষেত্রের সুবিধার জন্য সংশ্লিষ্ট বিধি অনেকটাই শিথিল করেছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে জানা গিয়েছে, বাড়ি বা যে-কোনও জায়গা থেকে কাজের ক্ষেত্রে নথিভুক্তি ও তথ্য দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি ছিল, তা অনেকটাই তুলে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এরফলে সহজে ব্যবসার পরিবেশের উন্নতি হবে। সংস্থাগুলি আরও নজর দিতে পারবে উদ্ভাবনে। প্রধানমন্ত্রী ট্যুইট করে এ বিষয়ে জানিয়েছেন, ভারতের তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের শক্তি সারা বিশ্বের কাছে পরিচিত। তার আরও উন্নতির ব্যাপারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *