প্রতিবেশি দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করার প্রচেষ্টা

Harsh Vardhan Sringla-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রতিবেশি দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করার প্রচেষ্টা। চিনের প্রভাবের মোকাবিলা করার জন্য এই উদ্যোগ নিতে চলেছে নয়াদিল্লি। সূত্রের খবর, এর আগে বাংলাদেশ সফরে গিয়েছিলেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এরপর আগামী ৯ নভেম্বর তিনি যাবেন মালদ্বীপ। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে পরবর্তী অর্থনৈতিক অবস্থা মোকাবিলায় এই দ্বীপরাষ্ট্রের পাশে রয়েছে ভারত। জানা গিয়েছে, সেই বার্তা দেওয়ার পাশাপাশি আলোচনা করা হবে চলতি দ্বিপাক্ষিক প্রকল্পগুলি নিয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *