Barisha ClubOthers 

ভার্চুয়াল মাধ্যমে এ বছরের শারদ সম্মান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শারদ সম্মান। বিভিন্ন ক্ষেত্রে নির্বাচিত এবারের সেরা পুজোগুলিকে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, নবান্ন সভাঘরে ভার্চুয়াল মাধ্যমে রাজ্য সরকারের পক্ষ থেকে ২২টি জেলার ২৭১টি পুজো কমিটিকে এ বছরের শারদ সম্মান দেওয়া হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, করোনা আবহে যোদ্ধার পুরস্কার পেয়েছে আলিপুর বডিগার্ড লাইন্স। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, করোনা আবহে পুলিশ সামনে থেকে পরিস্থিতি সামাল দিয়েছে। এই পরিস্থিতিতে অনেক পুলিশকর্মী সংক্রমিত হয়েছেন। করোনায় প্রাণও হারিয়েছেন অনেকে। সূত্রের আরও খবর, বড়িশা ক্লাবের দুর্গাপ্রতিমা সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। জানা যায়, পরিযায়ী মায়ের কোলে সন্তানরূপে মা দুর্গা- এই ছিল বড়িশা ক্লাবের পুজো কমিটির থিম। জানা গিয়েছে, অনুষ্ঠান থেকে লাইট অ্যান্ড সাউন্ড বা আলোক-ধ্বনির মাধ্যমে দক্ষিণেশ্বর মাতৃমন্দিরের ঐতিহ্য প্রচার এবং ফোয়ারা-সহ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Related posts

Leave a Comment