বন-বন্যজীবন সংরক্ষণ চলচ্চিত্রের মূল প্রসঙ্গ

Farhan Akhtar

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ফারহান আক্তারের প্রযোজনা সংস্থায় আশুতোষ গোয়াডিকর নতুন একটি চলচ্চিত্রের পরিকল্পনা শুরু করেছেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করতে পারেন ফারহান নিজেই। আশুতোষের শেষ দুটি ছবি ‘মহেঞ্জোদারো’ এবং ‘পানিপথ’ বক্স অফিসে খুব একটা জনপ্রিয় হয়নি। সূত্রের খবর, এবার তিনি পিরিয়ড ড্রামা ছেড়ে অন্য ধরণের ছবি করতে আগ্রহী। ফারহানকে নিয়ে এই সিনেমাটি আধুনিক অ্যাকশন ধর্মী ছবি হতে পারে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ছবিতে তাঁকে একজন বন অফিসারের ভূমিকায় দেখা যাবে। ছবিতে খলনায়ক হিসাবে বলিউডের পরিচিত মুখ কাস্ট করার কথা ভাবছেন পরিচালক। সূত্রের আরও খবর, চিত্রনাট্য রচনা করবেন জাভেদ আক্তার। বন ও বন্যজীবন সংরক্ষণ চলচ্চিত্রের মূল প্রসঙ্গ। ছবিটি আগামী বছরের মাঝামাঝি সময়ে শ্যুটিং ফ্লোরে যেতে পারে, এমনই সম্ভাবনার কথা বলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *