বোরো ধানচাষীদের উভয় সঙ্কট

paddy field

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কৃষি দপ্তরের নির্দেশিকা মেনে ফসল বাঁচানোর চেষ্টা করছেন কৃষকরা। সামান্য বৃষ্টি ও চড়া রোদের তেজে অনেক জায়গার ধান চাষে ক্ষতি হয়েছে। অনেক জায়গায় আবার ঝলসে গিয়েছে ধান। ক্ষতিগ্রস্ত বোরো চাষীরা। মুখ্যমন্ত্রী নির্দেশ মতো এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন মুখ্যসচিব।

কৃষি দপ্তর সূত্রে খবর, বোরো চাষ এবার দেরি হয়েছে। ৬টি জেলায় ঝড়ের প্রভাব ছিল। অন্য জেলাগুলিতে বৃষ্টিও হয়েছে। এরফলে রোপন অনেকটাই পিছিয়ে যায়। এইরকম আবহাওয়ার জন্য ধানের শীষ সাদা হয়ে যাচ্ছে, জানিয়েছেন কৃষকরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। আলোচনার মাধ্যমে চাষীদের পাশে দাঁড়ানো হবে বলে জানানো হয়েছে।

বর্ধমানের বন্ডুল-১ গ্রামপঞ্চায়েতের অন্তর্গত সিরাজপুর এলাকায় বিস্তীর্ণ জমির ধানের শীষ ঝলসে গিয়েছে। এই পরিস্থিতিতে কীভাবে ফসল ঘরে তুলবেন চিন্তায় কৃষককূল। অন্যদিকে, ঝাড়খণ্ডের দুমকা, দেওঘর ও পুরুলিয়া, বাঁকুড়া থেকে ধান কাটা ও ঝাড়াইয়ের জন্য লকডাউন পরিস্থিতি তৈরি হওয়ায় ব্যাপক সমস্যায় চাষীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *