আগামী দুই বছরে দেশে ১০ লক্ষ কর্মসংস্থান: ঘোষণা কেন্দ্রের

EPFO

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কিছু দিন আগে কেন্দ্রীয় সরকার ‘স্বনির্ভর ভারত কর্মসংস্থান প্রকল্প’ ঘোষণা করেছিল। প্রকল্পটিতে ১৫ হাজার টাকা পর্যন্ত বেতনভুক্ত কর্মচারীরা বিশেষভাবে উপকৃত হবে। কারণ কেন্দ্র ঘোষণা করেছে যে, ‘কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন’ (ইপিএফও) এর মাধ্যমে ‘ওয়েজ সাবসিডি’ দেবে। ফলস্বরূপ, আগামী দুই বছরে দেশে ১০ লক্ষ কর্মসংস্থান হবে বলে ধারণা। সরকার এর জন্য ছয় হাজার কোটি টাকা ব্যয় করবে।

সূত্রের খবর, ২০২০ সালের অক্টোবর থেকে জুন ২০২১ পর্যন্ত নতুন চাকরির জন্য কেন্দ্র পরের দু’বছরের জন্যএই ভর্তুকি সরবরাহ করবে। যাঁরা চাকরি হারিয়েছেন এবং ১লা মার্চ থেকে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে নতুন করে কাজে যোগদান করছেন তাঁদের জন্যএই সুবিধা পাওয়া যাবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একথা জানিয়েছেন। ৫০ জনেরও কম কর্মচারী নিয়োগ সংস্থাকে কমপক্ষে দু’জন নতুন কর্মচারী নিয়োগ করতে হবে এবং যদি সংস্থায় ৫০-এর বেশি কর্মচারী থাকে তবে তাঁদের কমপক্ষে পাঁচজন নতুন কর্মচারী নিয়োগ করতে হবে। এই নিয়মটি এই বছরের ১অক্টোবর থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *