বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকা প্রকাশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের সব ক্ষেত্রে বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকা প্রকাশ করেছে। সূত্রের খবর, প্রায় ১.৫০ হাজার ভারতীয় বিজ্ঞানী এই তালিকায় স্থান করে নিয়েছেন। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, কৃতীদের মধ্যে বঙ্গের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের উপস্থিতিও রয়েছে। সূত্রের আরও খবর, আইআইটি খড়গপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ বেশ কিছু প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের পাশাপাশি তালিকায় জায়গা পেয়েছেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্সের ১৭ জন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজির ১৩ জন ও এনআইটি দুর্গাপুরের ৬ জন বিজ্ঞানী।

