যানজট আটকাতে নয়া অ্যাপ চালু বন্দরে

kolkata and ports

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: যানজট রোখার জন্য এবার স্মার্ট সলিউশন বন্দরে। সূত্রের খবর, গোকন (GOCON) নামের এই অ্যাপ থেকে কন্টেনার চলাচলে নানা সুবিধা পাওয়া যাবে বলে দাবি করেছে বন্দর। জানা গিয়েছে, কলকাতা বন্দর এলাকায় গাড়ির যানজট আটকাতে নয়া ব্যবস্থা গ্রহণ করেছে বন্দর কর্তৃপক্ষ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর চালু করেছে এই নয়া অ্যাপ। এই অ্যাপ থেকে কন্টেনার চলাচলে নানা সুবিধা পাওয়া যাবে বলে দাবি বন্দরের।

সূত্রের আরও খবর,নিত্যদিন যানজটে বন্দর এলাকায় ভিড় বাড়ছে। সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। এক্ষেত্রে দক্ষিণ শহরতলির মানুষের অবস্থা আরও খারাপ হয়ে দাঁড়াচ্ছে । এই যানজটের অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে কন্টেনার চলাচল। বন্দরে প্রতিদিন প্রায় ১৫০০ গাড়ি প্রবেশ করে। খিদিরপুর ডক, নেতাজী সুভাষ ডক সহ এই সব এলাকায় প্রতিদিন কন্টেনার আসা যাওয়া করে। এই কন্টেনার যাতায়াত করার দরুন অবস্থা খারাপ হয় সাধারণ মানুষের। এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে এই অ্যাপ-এর মাধ্যমে, এমনটাই দাবি করেছে বন্দর ।

বন্দর চেয়ারম্যান বিনীত কুমার এ বিষয়ে জানিয়েছেন, এটা খানিকটা ওলা-উবের অ্যাপের মতো। বহু কন্টেনার ফাঁকা আসে বন্দরে। সেখান থেকে পণ্য নিয়ে চলে যায়। অনেক সময় পণ্যবাহী কন্টেনার আসে। তবে ফেরত চলে যায়। আবার ফাঁকা কন্টেনার রাস্তায় এমনভাবে দাঁড়িয়ে থাকে তার জেরে যানজট হয়ে যায়। প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই গোকন- অ্যাপ। এর মাধ্যমে দুই প্রান্তের জায়গা বাছাই করতে হবে। সময় দিতে হবে। কতদিনের জন্যে কন্টেনার প্রয়োজন সেটাও উল্লেখ করতে হবে। সেই রিকোয়েস্ট চলে আসবে বন্দরের বিশেষ সার্ভারে। তাতেই বুকিং হয়ে যাবে কন্টেনার। আপাতত গোটা দেশের বিভিন্ন বন্দরে এই ভাবে অ্যাপ -এর মাধ্যমে কন্টেনার বুকিং করা যাবে।

বন্দর চেয়ারম্যান আরও জানান, বন্দর এলাকায় যানজট হবে না এর ফলে। আর যানজট না হলে দূষণও হবে না। অন্যদিকে এই অ্যাপ তৈরি করা সংস্থার কর্ণধার প্রতীক সুরেখা জানান,অত্যন্ত সহজ এই ব্যবস্থা। গোটা দেশের বিভিন্ন লরি ও কন্টেনার চালকরা এটা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এই অ্যাপের মধ্যে জিপিএস ব্যবস্থা থাকছে। আর এজন্য কার পণ্য কোথায় থাকছে তাও জানা যাবে এর মাধ্যমে। তবে গোকন রেজিস্টার্ড করতে টোকেন ফিজ প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *