পথশিশুদের জন্য বিশেষ প্রয়াস

poor children

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মনোনীত হল শিশু কমিশন। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের বিশেষ ভূমিকার কথা বিবেচনা করে সংস্থাকে স্কচ পুরস্কারে মনোনীত করা হয়েছে বলে জানা গিয়েছে। এই পুরস্কার স্বশাসিত সংস্থা দ্বারা দেশের সর্বোচ্চ নাগরিক সন্মান হিসাবে দেওয়া হযে থাকে।

এক্ষেত্রে জানা গিয়েছে, কমিশনের তিনটি উদ্যোগ বিশেষ ভাবে উল্লেখ যোগ্য। তার মধ্যে রয়েছে- করোনাকালে পথশিশু ও আর্থিক দুর্বল শিশুদের জন্য রেডিয়োর মাধ্যমে শিক্ষাদানের প্রয়াস নেওয়া হয়েছে। তা হল -‘সহজ পাঠ’, আবার করোনা আবহে ছোটদের শরীর ও মনের স্বাস্থ্য ভালো রাখার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। হোমের ছোটদের জন্য তৈরি ‘হুল্লোড়’ বিশেষ ভূমিকা নিয়েছে।

কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী এ বিষয়ে জানিয়েছেন, আমাদের পরিকল্পনার উদ্দেশ্য পূরণ হওয়াই সব সবচেয়ে বড় পুরস্কার। এখানে দু’ধরণের বাছাই হবে। একটা বিচারকদের, অন্যটা মানুষের। দ্বিতীয়টিতে অনলাইন ভোট দেওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *