‘বিরাট’কে রক্ষায় ভারতকে চিঠি ব্রিটিশ ট্রাস্টের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়ে ভারতে আসতে চলেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সূত্রের খবর, ভারতীয় নৌসেনার যুদ্ধবিমান পরিবহনকারী বিরাটকে বাঁচাতে ভারতকে চিঠি পাঠিয়েছে ব্রিটিশ ট্রাস্ট। এক্ষেত্রে জানা গিয়েছে, ভারতীয় সেনার এই জাহাজটি ডিকমিশনড হয়ে গিয়েছে, যে কোনও দিন ভেঙে ফেলা হবে এই জাহাজটিকে।
উল্লেখ করা যায়, এইচএমএস হার্মেসের রয়্যাল নেভিতেও ছিল ‘বিরাট’। সূত্রের আরও খবর, হার্মেস বিরাট হেরিটেজ ট্রাস্ট অনুরোধ করেছে ভারত যদি জাহাজটি রক্ষা করতে না পারে, সেক্ষেত্রে ব্রিটিশ মিউজিয়ামে তা সংরক্ষণের অনুমতি দেওয়া হোক।

