চলতি অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নতুন পূর্বাভাস। সূত্রের খবর, চলতি অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির সঙ্কোচনের পূর্বাভাস বদল করেছে এডিবি। এ বিষয়ে তাদের বক্তব্য, জিডিপি কমতে পারে ৮ শতাংশ হারে। এর আগে ৯ শতাংশ সঙ্কোচনের পূর্বাভাস দিয়েছিল তারা। অন্যদিকে ব্রিটেনের পরিসংখ্যান দফতর সূত্রে জানানো হয়েছে, তাদের দেশের আর্থিক বৃদ্ধির হার অক্টোবর মাস পর্যন্ত টানা ৬ মাস শ্লথ হয়েছে।

