ফিফা বর্ষসেরা পুরস্কার জয়ের লক্ষ্যে মেসি-রোনাল্ডো
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ব্যালন ডি’অর করোনার আবহে বাতিল করা হয়েছে। অন্যদিকে ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ফিফা বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠান। জানা গিয়েছে, চূড়ান্ত তালিকাটি ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা প্রকাশ করেছে। সূত্রের খবর, দুই বিশ্ব ফুটবল তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তালিকায় শীর্ষ রয়েছেন। আবার বর্ষসেরা পুরস্কার জয়ের লক্ষে রয়েছেন রবার্ট লিয়ানডস্কি। তিনি গত মরশুমে বায়ার্ন মিউনিখের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী হয়েছিলেন । পাশাপাশি রোনাল্ডো ইতিপূর্বে ২ বার এবং মেসি ১ বার এই পুরস্কার জিতেছেন।

