ISL DarbyOthers Sports 

আইএসএল ডার্বিতে জয়ের ধারা বজায় রাখার চেষ্টা বেঙ্গালুরুর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ডার্বিতে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে ট্র্যাক রেকর্ড ভাল করতে চায় বেঙ্গালুরু এফসি। আবার নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে কঠিন লড়াই চেন্নাই এফসি-র। বেঙ্গালুরু এফসি, এবার আইএসএল-এর শুরুটা তেমন ভাল করতে পারেনি। ৪টি ম্যাচের মধ্যে তারা মাত্র একটিতেই জয়ী হয় ও ৩টি ম্যাচ ড্র করে। গত ৬ বারের সাক্ষাতে কেরলকে ৪ বার হারিয়েছে বেঙ্গালুরু এফসি আর হেরেছে মাত্র একটিতে। সেই জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর বেঙ্গালুরু এফসি।

এদিকে কেরল ব্লাস্টার্স এখনও জয়ের মুখ দেখেনি। ৪ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। চোটের জন্য সের্গিও সিডোনচোক খেলতে পরবে না কেরলে। সুস্থ হওয়ার জন্য তিনি স্পেনে ফিরে গিয়েছেন। বেঙ্গালুরু সেটপিস আক্রমণ মোকাবিলা করাই চ্যালেঞ্জ কেরলের দুর্বল রক্ষণের সামনে। এদিকে লিগ টেবলে তৃতীয় স্থানে থাকা নর্থ-ইস্ট তৃতীয় জয়ের চেষ্টায় নামছে। ৪ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে চেন্নাই এফসি মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে।

Related posts

Leave a Comment