তুরস্কের উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সাম্প্রতিককালে রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র ক্রয় করেছে তুরস্ক। এরপর তুরস্কের উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা, এমনটাই খবর। এ বিষয়ে আরও জানা গিয়েছে, এরফলে তুরস্কের প্রতিরক্ষা দফতরের লেনদেনে রফতানি ও ঋণ দেওয়া-নেওয়ায় কোপ পড়বে বলেও মনে করা হচ্ছে। সূত্রের খবর, প্রতিরক্ষা আধিকারিকেরাও আমেরিকায় নিষেধাজ্ঞার সম্মুখীন হবেন বলেও আন্দাজ করছেন বিশেষজ্ঞমহল।

