মাদ্রাজ হাইকোর্ট : প্রধান বিচারপতি পদে নিযুক্ত বাঙালি

Justice Symbol

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মাদ্রাজ হাইকোর্টের প্রধান পদে বাঙালি। সূত্রের খবর, করোনার আবহে লকডাউন পর্বে বম্বে ও মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হন দুই বাঙালি। এবার মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হতে চলেছেন বাঙালি বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে রয়েছেন সঞ্জীববাবু। সুপ্রিমকোর্টের কলেজিয়াম এই নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উল্লেখ করা যায়, তিনি ১৯৯০ সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে নথিভুক্ত হয়েছিলেন। পাশাপাশি কলকাতা-সহ দেশের বিভিন্ন হাইকোর্ট ও সুপ্রিমকোর্টেও ওকালতি করেছেন। এরপর ২০০৬ সালে কলকাতা হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। সূত্রের আরও খবর, করোনা সময়কালীন দুর্গাপুজোয় বিধি-নিষেধ ও কালীপুজোয় বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারির মতো ঐতিহাসিক রায় দিয়েছেন এই বিচারপতি। অন্যদিকে কলকাতা হাইকোর্টের অন্য এক বিচারপতি জয়মাল্য বাগচী অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হতে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *