kolkata municipality and messionOthers Technology 

বায়ুদুষণ মোকাবিলায় অত্যাধুনিক প্রযুক্তির মেশিন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা পুরসভা শহরের বায়ুদুষণের মোকাবিলায় অত্যাধুনিক প্রযুক্তির “ডাস্ট ফ্রি পলিউশন কন্ট্রোল” মেশিন পথে নামিয়েছেন। এই মেশিনের উদ্বোধন করলেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম। সূত্রের খবর, চেতলা এলাকার একটি ওয়ার্ড অফিস সংলগ্ন এলাকাতে এই মেশিন নামানো হয়। এ বিষয়ে পুর প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন,বায়ুদূষণ মোকাবিলা এখন আমাদের কাছে অন্যতম চ্যালেঞ্জ। সে কারণেই এমন মেশিন নামানো হচ্ছে। পুরসভা সূত্রের খবর,ওয়াটার ট্যাঙ্ক লাগানো মেশিন দিয়ে বাতাসে জমে থাকা ধূলিকণা নষ্ট করার পাশাপাশি গাছ ও রাস্তা পরিষ্কার করা যাবে। করোনা আবহে জীবাণুনাশক স্প্রে ও মশার লার্ভা
নিধনে রাসায়নিক স্প্রেও করা যাবে। আবার ছোট রাস্তা বা সরু গলি পরিষ্কার করতেও এটি ব্যবহার হবে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment