Dharmendra PradhanOthers 

অশোকনগরে রাজ্যের প্রথম তেল-কূপ প্রকল্পের উদ্বোধন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ২ বছরে তেলে লগ্নি আরও ৪২৫ কোটি টাকা। সূত্রের খবর, অশোকনগর প্রকল্প থেকে তোলা তেল বাণিজ্যিকভাবে বিক্রি পূর্বেই শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনায় রাজ্যের প্রথম তেল-কূপ প্রকল্পকে জাতির উদ্দেশে সমর্পণ করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বাণিজ্যিক তেল উত্তোলনেরও।

এ বিষয়ে আরও জানা গিয়েছে, এই প্রকল্পের কাজে অগ্রাধিকার দেওয়া হবে স্থানীয়দের। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে বহু মানুষের, এমনটাই জানা গিয়েছে। অন্যদিকে রাজ্যের আয়ও বাড়বে বলেও জানানো হয়েছে। উল্লেখ করা যায়, বাণিজ্যিকভাবে গ্যাসের উৎপাদন শুরু হলে, পাল্টে যাবে এলাকার আর্থ-সামাজিক চিত্রটিও। আবার প্রকল্প এলাকায় জমিহারাদের অভিযোগ ও বক্তব্য, ক্ষতিপূরণ ও চাকরির দাবি সরাসরি কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রীর কাছে জানাতে চাইলেও মন্ত্রীর কাছে যেতে দেওয়া হয়নি তাঁদের। এ বিষয়ে আরও জানা যায়, এখনও পর্যন্ত অশোকনগরে ৩৩৮১ কোটি টাকা লগ্নি করেছে ওএনজিসি। আগামী ২ বছরে তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের জন্য কূপ খননে আরও ৪২৫ কোটি টাকা লগ্নি করবে, এমনটাই জানা গিয়েছে। এক্ষেত্রে ওএনজিসি কর্তৃপক্ষ দাবি করেছে, আগামী ২০২২ সালের মধ্যে খনন করা হবে আরও ৪টি কূপ।

Related posts

Leave a Comment