কোচবিহারের নাট্য সংস্থার অভিনব উদ্যোগ

NATOK AND MUKHOS

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রকৃতির মাঝে নাটোৎসব। কোচবিহারের নাট্য সংস্থা এই অভিনব উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে,অসম ও বাংলা মিলিয়ে মোট ১০টি নাটক মঞ্চস্থ হয়েছে। দু-দিনের এই
নাটোৎসব অনুষ্ঠিত হয় । উল্লেখ করা যায়,কোচবিহারের শালবাগানে নাটকের টানে মিলিত হলেন শিল্পীরা। প্রতি বছর ডিসেম্বর – জানুয়ারিতে কোচবিহারের
নাট্য সংস্থাগুলি নাটোৎসব করে থাকে। কলকাতা সহ জেলাগুলি থেকে নাট্য সংস্থাগুলি পৌঁছে যায় কোচবিহারে। এবার করোনা আবহে খানিকটা ব্যাহত হয় নাটোৎসব। তবে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, অভিনব ভাবনা নিয়েছে কোচবিহারের নাট্য সংস্থা। প্রকৃতির মাঝে সুন্দর উপস্থাপনা শিল্পীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *