এনডিএ অ্যান্ড এনএ এক্সাম (ওয়ান) ২০২১ -এর মাধ্যমে ৪০০ জনকে বাছাই করবে ইউ পি এস সি

UPSC

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অ্যান্ড ন্যাভাল অ্যাকাডেমি এক্সামিনেশন (ওয়ান) ২০২১” -এর মাধ্যমে ৪০০ জনকে নিচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। অবিবাহিত ভারতীয় তরুণরা আবেদন করতে পারবেন। জন্ম হতে হবে ২-৭-২০০২ থেকে ১-৭-২০০৫ তারিখের মধ্যে।

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির আর্মি উইংয়ের ক্ষেত্রে প্রার্থীকে ১০+২ প্যাটার্নে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। অন্যদিকে, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির এয়ার ফোর্স ও ন্যাভাল ইউং এবং ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমির ১০+২ ক্যাডেট এন্ট্রি স্কিমের ক্ষেত্রে প্রার্থীকে ১০+২ প্যাটার্নে ফিজিক্স, কেমিস্ট্র এবং ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে।

পরীক্ষা হবে ১৮ এপ্রিল, ২০২১। এই পরীক্ষায় সফলদের থেকে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে ১৪৭তম কোর্সে ৩৭০ জনকে (আর্মির জন্য ২০৮, নেভির জন্য ৪২ এবং এয়ার ফোর্সের জন্য ১২০) এবং ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমিতে ১০৯তম কোর্সে ৩০ জনকে ভর্তি নেওয়া হবে।

কলকাতা, ত্রিপুরা, আগরতলা, শিলং, দিশপুর, গ্যাংটক, জোরহাট, কটক, দিল্লি, মুম্বই, চেন্নাই-সহ মোট ৪১টি শহরে পরীক্ষা হবে।

পরীক্ষার ৩ সপ্তাহ আগে ই-অ্যাডমিট কার্ড দেওয়া হবে। ডাকে অ্যাডমিট কার্ড পাঠানো হবে না। ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে নীচে বলা ওয়েবসাইট থেকে।

পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে। প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপ। ওএমআর শিটে উত্তর করার সময় কালো কালির বল পেন ব্যবহার করতে হবে।

ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। তফশিলি/ জেসিও/ এনসিও/ ওআর -এর সন্তানদের এই ফি দিতে হবে না। নগদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনও শাখায় (১৮ জানুয়ারির মধ্যে) কিংবা স্টেট ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা নিয়ে কিংবা ডেবিট/ ক্রেডিট ইত্যাদি কার্ডের মাধ্যমে (১৯ জনুয়ারির মধ্যে) ফি দিতে পারবেন।

দরখাস্ত করবেন অনলাইনে upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৯ জানুয়ারি, সন্ধে ৬টার মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ এবং চালু ই-মেল আইডি থাকা চাই। পার্ট-ওয়ান ও পার্ট-টু এই দুটি ভাগে দরখাস্ত করতে হবে। দরখাস্ত করার পদ্ধতি পাবেন ওয়েবসাইটে। দরখাস্ত প্রত্যাহার করতে হলে তা করতে হবে ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে। পরীক্ষার বিজ্ঞপ্তি নং 03/2021-NDA-I আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: || পার্ট-ওয়ান || পার্ট-টু ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *