বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে নববর্ষে ভক্তদের ভিড়

burdwan and sarbamangala mandir

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মঙ্গলকামনায় বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে মানুষের ভিড়। স্থানীয় সূত্রের খবর,সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে বাসিন্দারা যাতে পুজো দিতে পারেন তা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ করা যায়, সারা বছরের মঙ্গল কামনায় ইংরেজি বছরের প্রথম দিনে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে থাকেন বাসিন্দারা। বহু ভক্ত সকাল থেকেই মন্দিরে পুজোর ডালি নিয়ে ভিড় জমান।পরিবার – পরিজনরা যাতে সুস্থ থাকেন মায়ের কাছে সেই কামনা জানিয়েছেন অনেকেই। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে বাসিন্দারা যাতে পুজো দিতে পারেন তার সব রকম ব্যবস্থা করেছেন সর্বমঙ্গলা মন্দির কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রের আরও খবর,রাজ আমলে প্রতিষ্ঠিত হয় বর্ধমানের দেবী সর্বমঙ্গলা মন্দির। মা সর্বমঙ্গলাকে রাঢ়বঙ্গের দেবী বলা হয়ে থাকে। তাই দেবীর আর এক নাম রাঢ়েশ্বরী। যে কোনও শুভ কাজে বর্ধমানের বাসিন্দা সহ অন্য জেলার মানুষও আসেন মা সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে। মায়ের আশীর্বাদ প্রার্থনা করে থাকেন। প্রতি বছর ইংরেজি বছরের প্রথম দিনে অগণিত ভক্ত এই মন্দিরে পুজো দেন। ভিড় সামলানোর জন্য বহু সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়। পুলিশও মোতায়েন থাকেন। এবার সেই ভিড় অনেক কম। এবার মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া । উল্লেখ্য,গত বছর করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে বিপর্যয় নেমে আসে। কর্মহারা হন বহু মানুষ। এবার যাতে করোনা বধ করে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হয় সেই কামনাই করছেন বহু ভক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *