সের্গিও আগুয়েরোর বদলে হ্যারি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সের্গিও আগুয়েরোকে দলে রাখতে রাজি নন, জানালেন পেপ গুয়ার্দিওলা। এক্ষেত্রে আরও জানা যায়, ম্যাঞ্চেস্টার সিটিতে তাঁর বিকল্প হিসেবে হ্যারি কেনকে রাখতে আগ্রহী পেপ। উল্লেখ করা যায়, নতুন বছরের প্রথমেই জল্পনা তৈরি হল ইংল্যান্ড ফুটবলে। ৩২ বছর বয়সী আগুয়েরোকে নিয়ে হতাশা বাড়ছে সিটি কোচের। এবার তাই বিকল্পের ভাবনা শুরু হয়েছে।

