puri jagonath temple and openOthers 

ভিনরাজ্যের ভক্তদের জন্য উম্মুক্ত পুরীর জগন্নাথ মন্দিরের দুয়ার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দিরে সাধারণের জন্য দ্বার উম্মুক্ত হল। তবে থাকছে কিছু বিধিনিষেধও।প্রায় ৯ মাস বন্ধ থাকার পর অবশেষে ভিনরাজ্যের ভক্তদের জন্য তা খোলা হল। সূত্রের খবর, র‍্যাপিড অ্যান্টিজেন বা আরটিপিসিআর দুটি পদ্ধতিই ব্যবহার করতে পারেন ভক্তরা।

উল্লেখ করা যায়,গত ২৩ ডিসেম্বর পুরীর মন্দির প্রথম খোলা হয় সেবায়েতদের জন্য। এরপর ২৬ থেকে ৩১ ডিসেম্বর পুরীর বাসিন্দারা অনুমতি পেয়েছেন জগন্নাথ দর্শনের। করোনার ঝুঁকির কারণেই মন্দিরের দরজা বন্ধ রাখা হয়।
সূত্রের আরওখবর, মন্দিরের বাইরে ৭ টি কাউন্টার করা হয়েছে। ওই স্থানে করোনার রিপোর্ট দেখাতে হবে। স্থানীয়দের সঙ্গে রাখতে হবে আধার কার্ড। উল্লেখ করা যায়,গত ২০ মার্চ থেকে বন্ধ ছিল জগন্নাখ মন্দিরের দরজা।

Related posts

Leave a Comment